পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল ) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পাটের গুরুত্ব তুলে ধরে বলেন, “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এবং “পলিথিন বর্জন করি, পাটের ব্যাগ হাতে ধরি”—এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলার কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমি এর আগের বছর সরকারিভাবে উপজেলা থেকে পাট বীজ নিয়ে পাট উৎপাদন করে লাভবান হয়েছি। এবারেও আমরা এ পার্ট বীজ বপন করব , আশা করি এবারও ভালো ফলন হবে ।

