মেহেদী হাসান জুয়েল,পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি:
পটুয়াখালী গলাচিপা উপজেলা একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক ও পুরনো শহর। যে উপজেলাটির চারদিকেই নদী প্রবাহমান। এই শহরে ঢোকার একমাত্র মাধ্যম ফেরি ও খেয়া। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে বিভিন্ন ব্যবসায়িক ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পণ্য গাড়িতে আসা-যাওয়া করে। এমনকি ঢাকার সাথেও এই শহরে সরাসরি যাত্রীবাহী বাস আসা-যাওয়া করে, এছাড়া মোটরসাইকেল, পিক আপ, অটো সহ বিভিন্ন যানবাহনে এই ফেরিতে চলাচল করে। সড়ক ও জনপদ থেকে ফেরি পারাপারের গাড়ির ভাড়া চার্ট দেয়া থাকলেও তাতে লেখা নেই ভাড়ার টাকার পরিমান । গাড়িতে পার হওয়া ড্রাইভারদের দীর্ঘদিনের অভিযোগ গাড়ির নির্দিষ্ট ভারার চেয়েও অতিরিক্ত টাকা তাদের দিতে হয় এবং প্রায়ই ড্রাইভারদের সাথে বাক বিতণ্ডতা সহ হাতাহাতির ঘটনাও ঘটেছে। তাই ভুক্তভোগীদের দাবি অতি শীঘ্রই এই চার্টে গাড়ির ভাড়ার টাকা লিখে দেয়া হোক।
.png)