বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক



নিজস্ব প্রতিবেদকঃ

 বকশীগঞ্জে মোঃ জাহিদ হাসান ওরফে বাঁধন বাবু(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে  ডিবি পুলিশ!

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে গত ১০ মার্চ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি -২) এর যৌথ অভিযানে ঐ যুবককে আটক করে

জানা গেছে মোঃ জাহিদ হাসান ওরফে বাঁধন বাবু ধানুয়া কামালপুর ইউনিয়নে যদুরচর গ্রামের নুরুজ্জামানের ছেলে ,তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি -২এর যৌথ অভিযানে 

জাহিদ হাসান ওরফে বাঁধনকে ধানুয়া মোড় ব্রীজ এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।

পরবর্তীতে আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১)১০(ক)ধারায় অপরাধ মোতাবেক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

নবীনতর পূর্বতন