দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 


জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৩ মিনিটে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন দেওয়ানগঞ্জ সুগার মিলের গাবতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (বয়স আনুমানিক ২৭ বছর) ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা