বোয়িং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

 


ঢাকা, ০৬ এপ্রিল ২০২৬:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Paul Righi, ভাইস প্রেসিডেন্ট, Boeing।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন, সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। একই সঙ্গে দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এ সময় Paul Righi বোয়িংয়ের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে B737 সিরিজ লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মাননীয় মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বেসামরিক বিমান খাতের সক্ষমতা ও সেবার মান আরও বৃদ্ধি 

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা