জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি:

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ে ম্যাক্সিক্যান হট সাবওয়ে রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশরাফুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জিলানী এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ডা. আশরাফুল ইসলাম বুলবুল বলেন, দেওয়ানগঞ্জের মানুষের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের সমিতি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। এই সমিতির মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, অসুস্থদের চিকিৎসা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করে আসছে।

তিনি আরও বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারে না। সমিতির পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। তাদের শিক্ষা উপকরণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

সভায় বক্তব্য রাখেন সমিতির মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা যারা দেওয়ানগঞ্জের মানুষ জামালপুর শহরের বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার উদ্দেশ্যেই এই সমিতি গঠন করা হয়েছে। 

এছাড়াও উপস্থিত ছিলেন ইকরামুল হক লিটন, হাসান সরোয়ার, আইনজীবী কামালউদ্দিন, মাফুজুর রহমান সোহেল, জাহিদুল ইসলাম বাবুল, মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী রাজু আহাম্মেদ, জাকিউল ইসলাম, ইকরামুল হক, সাকোয়াত হোসেন, সহকারী শিক্ষক শাহ মো. শামীম, জামালপুরের বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিক , শিক্ষার্থী ও কর্মরত বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ।

এসময় সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জিলানী সকলকে পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

أحدث أقدم