আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দলকে সুসংগঠিত করতে বিএনপি চিলমারী উপজেলার সদর থানাহাট ইউনিয়ন কমিটির দূর্দিনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ২ মে ২০২৬ ইং চিলমারী উপজেলার বিএনপি'র আহব্বায়ক কমিটি কর্তৃক মেয়াদোর্তীর্ন ৬ ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেওয়া হয়। আগামী দিনে দেশের সার্বিক কল্যাণে দলকে সুসংগঠিত রাখতে আহব্বায়ক আব্দুল বারী সরকারের উদ্যোগে গতকাল ০৭/০৫/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিকাটা মোড়ে এ ধরনের একটি মত বিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল বারী সরকার বলেন,পতিত আওয়ামী সরকারের আমলে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালীন আপনারা সকলেই সাথে ছিলেন আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। তিনি আগামী ইউপি নির্বাচনে থানাহাট ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রার্থী মনোনীত করার বিষয়ে পরামর্শদেন। দীর্ঘ দিন নানা কারনে যারা দলের অফিসে আসেন নাই তাদেরকে আবারও ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার অনুরোধ জানান। বিগত পতিত সরকারের আমলে দীর্ঘ দিন ধরে দলের আন্দোলন, সংগ্রামে অংশগ্রহনকারী বিএনপি চিলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দাযিত্ব পালনকারী, সাবেক ছাত্রদল ও সাবেক যুবদল নেতা আব্দুল মতিন সরকার শিরিন সহ থানাহাট ইউনিয়নের সাবেক সভাপতি অসীম আলী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিএনপি কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক রহমান, সাবেক সভাপতি (কৃষক দল) আবু ওবায়দুল হক খাজা, সাবেক বিএনপি নেতা নুর ইসলাম সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন। আহব্বায়ক আব্দুল বারী সরকার আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মৃত্যু বার্ষিকী সকলে মিলে যথাযোগ্য মর্যাদায় পালন করার আহব্বান জানান।
