আনোয়ারুল ইসলাম , চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী সাব-রেজিষ্টার অফিসের জরাজীর্ণ বিল্ডিং এর ছাদ ফুটো হয়ে পানি পড়ে অত্যন্ত ভগ্নদশায় বালাম বহি সহ কক্ষে রক্ষিত মূল্যবান দলীল-পত্রাদি ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষের কোন প্রকার নজর না থাকায় দিনের পর দিন দলিল-পত্রাদি নষ্টের আশংঙ্কা দেখা দিয়েছে মর্মে সরেজমিনে গিয়ে দেখা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরাতন বিল্ডিংটিতে বর্তমানে সাব-রেজিস্ট্রারের কার্যালয় ছাড়াও অন্যান্য অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অফিসের জেস্তা ও রেকর্ড কক্ষে অত্যন্ত মূল্যবান দলীল-পত্রাদিসহ প্রয়োজনীয় কাগজ পত্র, বালাম রেজিস্ট্রি কক্ষে রক্ষিত থাকে। কিন্তু উক্ত কক্ষটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় ছাদের সিলিং ধ্বসে পড়ছে এবং একটু সামান্য বৃষ্টিতেই ছাদ ও সিলিং বেয়ে পানি পড়ছে।
ভুক্তভোগী স্থানীয় জনগন জানান, দলিল সম্পাদন করে অফিসে সংরক্ষণ করে রাখার কথা থাকলেও ছাদ বেয়ে পানি পড়ার কারণে জনসাধারণ নানা প্রকার সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান স্বপন জানান , কিছুদনি আগে নিজ উদ্দ্যোগে ছাদটি সংষ্কার করা হলেও এখন ছাদ বেয়ে আবারো পানি বেয়ে পড়ায় বালাম সংরক্ষণের কক্ষ সহ অনান্য কক্ষের কাগজ পত্রাদি নষ্ট হয়ে যাচ্ছে। এতে দলীল সংরক্ষন কাজ-কর্মে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারী চিলমারী সাব-রেজিষ্টার সবুজ মিয়া এ প্রতিনিধিকে জানান, আমার অফিস কক্ষসহ বালাম সংরক্ষণের কক্ষের ছাদ বেয়ে পানি পড়ায় প্রয়োজনীয় দলিল-পত্রাদি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই অতিসত্ত্বর চিলমারী সাব-রেজিষ্টার অফিসের নতুন ভবণ নির্মাণ করে জনগণের দূর্ভোগ লাঘবে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
