নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসার ৬ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন— মো. আব্দুল করিম (সহকারী মৌলভী), আনোয়ার হোসেন (শরীরচর্চা শিক্ষক), শফিকুল ইসলাম (প্রভাষক, আরবি), নেছার উদ্দিন (প্রভাষক, আরবি), জামাল উদ্দিন (প্রভাষক, বাংলা) এবং সিদ্দিকুন নাহার (প্রভাষক, প্রাণীবিদ্যা)।
মাদরাসা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সাময়িক বরখাস্তাদেশ বহাল থাকবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
