পাররামরামপুরে চেয়ারম্যান সেলিম মিয়া (জে কে) এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ

 


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়া (জে কে) এর ব্যক্তিগত উদ্যোগে ও তার পরিবারের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুর ১২টার সময় তার নিজ বাড়িতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জে কে) নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। আমার পরিবারের পক্ষ থেকেও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। আমি আমার বিপদের সময় দেখেছি আমার এলাকার মানুষ আপনারা সব সময় আমার জন্য দোয়া করেছেন। আমার পাশে সব সময় রয়েছেন । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি আপনাদের কখনো ভুলতে পারবো না ”

এ সময় উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ফর্সা এবং পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ফর্সা বলেন, “প্রত্যেক বছর চেয়ারম্যান এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আমরা দোয়া করি, তিনি যেন ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থেকে আরও বেশি সহযোগিতা করতে পারেন।”

এছাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম খান বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি সবসময় মানুষের পাশে থাকেন। আমি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও চেয়ারম্যান সেলিম মিয়া (জে কে) তার ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

নবীনতর পূর্বতন