আনোয়ারুলইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার, কুড়িগ্রাম জেলার চিলমারীতে জোড়গাছ পুরাতন বাজার এলাকায় প্রতিবাদী জনতা কতৃক মাদকের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে| উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মামলা দায়ের হলে মাদক ব্যবসায়ী সিদ্দিক, নিরাশা, রঞ্জু, ও তালেব গং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন জোড়গাছ পুরাতন বাজারে অনুষ্ঠিত হয়| উক্ত সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদক বিক্রেতাদের হাতে আহত মোঃ আব্দুল কুদ্দুস |
সরেজামিনে এলাকাবাসী ও প্রতক্ষ্য দর্শি সূত্রে জানা গেছে গত বুধবার সকাল ১১ টায় জোড় গাছ পুরাতন বাজার এলাকার সিদ্দিকের ছেলে নিরাশার ভাতের হোটেলের পিছনে, বহিরাগত কয়েকজন যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন। প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনারুল সহ কয়েকজন প্রতিবাদ করলে উক্ত প্রতিবাদের জের ধরে বিকাল ৫ টায় জোড়গাছ গরু হাটের রতনের বাড়ীর পার্শে ওৎ পেতে থাকা ছিদ্দিক,রঞ্জু, তালেব,নিরাশা,মালেক, আকাশ, লাঠি সোটা নিয়ে আনারুলের উপর হামলা ও মারপিট চালায়, এসময় কুদ্দুস, কাকন, সুজন, সহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করা হয়। উক্ত মারপিটে আব্দুল কুদ্দুস পিতা আবু তালেব,মোঃ আনারুল পিতা মৃত- আবু সাইদ দ্বয়, আহত হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।
উক্ত ঘটনার জের ধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, সিদ্দিক, মালেক,রঞ্জুর দোকানঘর ভাংচুর করেন| আরো জানা গেছে মাদক কারবারি সিদ্দিক,নিরাশা সহ ফ্যাসিস্ট সরকারের দোষরদের নামে পেট্রোল নিক্ষেপ মামলা ও ধর্ষন সহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এরই ধারাবাহিকতা বজায় রেখে তারা এঘটনা ঘটায়| গতকাল মঙ্গলবার দুপুর ১.০০ ঘটিকায় এলাকাবাসি ও আহত পরিবারের উদ্দ্যেগে সাংবাদিক সম্মেলনে জোড়ালো ভাবে বানোয়াট ও ভিত্তিহীন মানব বন্ধন কুড়িগ্রাম প্রেস ক্লাবে পালন করায় নিন্দা জ্ঞাপন করা হয় এবং সেই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি জানান।