চিরিরবন্দরে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদ থেকে বের করে মারধোর নারীসহ গুরুতর আহত ৩



মো: সাব্বির হোসেন, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দরের আলোকডিহিতে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারধোর নারীসহ গুরুতর আহত ৩ জন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নের মজার মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মমতাজ উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান মানিক বলেন " আনিছুর,হাবিবুর,দুলাল সহ আরও বেশকয়েজন  পরিকল্পিত ভাবে একের পর এক আমাদের জমি দখল করে আসছে যার ফলে আমরা কয়েকটি C/R মামলা করি যার প্রতিবেদন আমাদের পক্ষে আসে আমাকে।  যার ফলে আমদেরকে হুমকি ধমকি প্রদান করে আসে যেন আমরা মামলা তুলে নেই আর যদি মামলা তুলে না নেয় তাহলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে যার ফলে আমি থানায় জিডি করলে তদন্ত করতে পুলিশ আসে তারা উভয়পক্ষের কথা শোনে, পুলিশ তদন্ত করে চলে গেলে আমার বাবা মসজিদে নামাজ পড়তে যায় হটাৎ আমি শোরগোল শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাবাকে মসজিদ থেকে টেনে বের করে এনে আনিছুর, মছলেম,খালেক,মোক্তার সহ আরও বেশকয়েজন মারপিট করে আমি তাদেরকে বাধা দিতে গেলে আমাকেও মারধোর করে। কিছুক্ষণ পরে আমার মা আসলে আমার মাকেও তারা মারধোর করে আমার মায়ের পায়ে লোহার রড দিয়ে আঘাত করে। আমি বাধা দিতে গেলে আমার গলায় ছুরি দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে,পায়ে আঘাত করে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পরে আমার মা আসলে আমার মাকেও তারা মারধোর করে আমার মায়ের পায়ে লোহার রড দিয়ে আঘাত করে। বর্তমানে তারা চিরিরবন্দর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুন-নবী বলেন " আমরা এ বিষয়ে অবগত আছি বিষয়টি তদন্তাধীন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা