বকশীগঞ্জে জমি দখলের পাঁয়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া এলাকায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

সোমবার দুপুরে উজান পাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে পাওয়া তাদের ৩২ শতাংশ জমি একই এলাকার আজাহার আলী, মজনু মিয়া ও খোকন মিয়া জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। দীর্ঘদিন ধরে তারা জমিটি দখলের উদ্দেশ্যে নানা ধরনের চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলেও দাবি করেন তিনি।

রোকনুজ্জামান আরও বলেন, অভিযুক্তরা তাকে হত্যার হুমকিও দিচ্ছেন। এসব কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা

 হবে।




أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা