নওগাঁর মান্দায় ২৫ লিটার চোলাই মদসহ আটক এক



মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চুকিনগড় গ্রামে অভিযান চালিয়ে ২৫ লিটার অবৈধ চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চুকিনগড় গ্রামে অবৈধ চোলাই মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। 

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চুকিনগড় গ্রামের বাসিন্দা প্রফুল্ল চন্দ্র (৫৩), মৃত কবির চন্দ্রের ছেলে,কে আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী তার কাছ থেকে ২৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা