মিরসরাইয়ে ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের ফাইনালে চ্যাম্পিয়ন CYSA Challengers



আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও ক্রীড়া সংগঠন "ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে ৩ দলীয় ফুটবল লীগ-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের প্লে-গ্রাউন্ডে সংগঠনের সভাপতি আমজাদ হোসেন সুজনের সভাপতিত্বে এবং সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের সভাপতি সালেহ আহমদ ডিপটি, ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের পৃষ্ঠপোষক আলাউদ্দীন, মিজান উদ্দিন, জুয়েল খান, ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের সিনিয়র সদস্য হাবিবুর রহমান, ইমরান সুজন, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বেলাল হোসেন, জয়পুর স্বরোজনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল কাদের মিরাজ, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব কৃষ্ণ দে। 

CYSA Challengers এবং CYSA Dominators এর মধ্যকার ফাইনাল খেলায় CYSA Challengers ২-০ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় ইয়ামিন মুরাদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ইব্রাহিম খলিল, সেরা গোলরক্ষক তানিম।

ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত হোসেন ও রোহান করিম ফারাভী। খেলা পরিচালনা করেন সংস্থার সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন শিহাব (রেফারী) এবং সংস্থার সদস্য শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল ফারুক লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় (২০২৪-২০২৬) সেশনে সংগঠনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান করিম ফারাভী ও অর্থ সম্পাদক উম্মিদ হাসান'কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ জাহেদ সহ সংগঠনের কার্যনিবার্হী কমিটির সদস্যরা।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ছত্তরুয়া যুব ও ক্রীড়া সংঘের পৃষ্ঠপোষক সদস্য, সাবেক কার্যনির্বাহী সদস্য, কার্যকরী সদস্য, শুভাকাঙ্ক্ষী সহ ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ দূরদূরান্ত থেকে আগত দর্শক'রা উপস্থিত ছিলেন।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা