সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে নির্যাতন: গ্রেফতার দুই ছেলে



মোঃ হাসান আলী, ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
ধামইরহাট উপজেলার ১টি ঘটনা সমাজে বিবেকবান মানুষের হৃদয়ে অন্তঘাত করেছে।  উপজেলায় ১জন বৃদ্ধা মহিলা তাঁর নিজের সম্পত্তি ২জন সন্তানের নামে লিখে না দেওয়ায় ঐ সন্তানরা বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে গ্রেফতার করেছে ধামইরহাট সদর উপজেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫)-কে তাঁর দুই ছেলে আব্দুল মমিন(৪৫) ও আব্দুল মুকিম(৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। বৃদ্ধা মা তাঁর সম্পত্তি সন্তানদের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে তারা বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেন বলেও অভিযোগ ওঠে।

বিষয়টি সামাজিক ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি বয়স্কদের প্রতি নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপজেলা প্রশাসনকে। তাঁর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান।

গত ১৩ই জুন ২০২৬ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায় এলাকাবাসী ও প্রতিবেশী সুত্রে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এবং ভুক্তভোগীর ওপর আরও নির্যাতনের আশঙ্কা থাকায় অভিযুক্ত দুই সন্তানকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, বয়স্ক ও অসহায় মানুষের প্রতি নির্যাতনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা