দীঘিনালায় হাচিনসন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা ও জন্মদিন উদযাপন



রুপম চাকমা, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিনসন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবুসামা এর বিদায় সংবর্ধনা ও জন্মদিন উদযাপন উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ জুন দুপুর ২টার সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেব প্রিয় বড়ুয়া প্রধান শিক্ষক হাচিবসন পুর উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুক উসলাম জাহিদ, দীঘিনালা উপজেলা বিএনপির  সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিন, দৈনিক নতুন সময়ের সাংবাদিক দিঘীনালা প্রতিনিধি মো: লোকমান হোসেন উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে  পাঠ এবং অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

একই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা