সিরাজগঞ্জে ডাক্তার বাকি হত্যা মামলার দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

 ।

মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি। 

সিরাজগঞ্জের ডাক্তার বাকি হত্যা মামলার( ২) আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৪) জুন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের আসামি জানপুর এর বাসিন্দা জাকারিয়া মাসুদ(৪৩)ও আরেকজন বহুলি ইউনিয়ন এর খাগা গ্রামের আনোয়ার হোসেন। (৪৫)এই রায় ঘোষণা দেওয়ার সময় আনোয়ার হোসেন আদালতে হাজির ছিলেন।ও অন্য আরেক আসামি পলাতক ছিলেন। 

ঘটনাটি ২০১১ সালে (১৬) এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট সরকারি ব্যাচেলর কোয়ার্টার এর নিজ কক্ষে ডাক্তার বাকি কে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার আরেক আসামি মৃত্যু হওয়ার কারণে তাকে মামলা থেকে অব্যাহতি করা হয়।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা