চুয়াতাঙ্গায় অপহরণকৃত কিশোর হত্যা: প্রধান আসামি গ্রেফতার



চিত্তরঞ্জন সাহস চিতু, চুয়াডা্ঙ্গা সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫ বছর বয়সী কিশোর রাফিজ মিয়াকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি লাল্টু মিয়া (৪১) গ্রেফতার হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) ও আলমডাঙ্গা থানার যৌথ অভিযানে ২৬ জুন ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রবাসী বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে রাফিজকে ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বেঁধে নির্যাতন করে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে ব্যর্থ হলে অপহরণকারীরা রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং মরদেহ অর্জুন খালে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। আদালতে হাজির করা হলে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য, গত ১৩ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খাল সংলগ্ন একটি পুকুর থেকে রাফিজ মিয়ার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা