মো: সাব্বির হোসেন, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর থানার চলমান মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়েছে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন্নবী। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
.png)