বাগেরহাটে ৩ জুয়ারি আটক



আকাশ পাল, বাগেরহাট জেলা  প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৪ জুন ২২.২৫ ঘটিকার সময় বাগেরহাট সদর থানাধীন দক্ষিন খাঁনপুর গ্রামস্থ কাচারীবাড়ী বল ফিল্ডের পশ্চিম পাশ থেকে অনলাইন জুয়া পরিচালনাকালে মোবাইফোন জব্দসহ ধৃত জুয়াড়ি ১। মোঃ নোমান (২২), ২। চয়ন সেন(২৩) এবং ৩। কাজী নজরুল(২৫), সর্ব সাং-দক্ষিন খাঁনপুর, থানা-বাগেরহাট সদর ,জেলা-বাগেরহাটদের’কে আটক করা হয়। আটককৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬  এর ২০(২)/২৪(২)/২৭ মামলা রুজু করা হয়। অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা