মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ত্রি বার্ষিক নির্বাচনের দাবিতে শ্রমিক নেতা ও সাধারণ সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। রবিবার (২১) জুন সকাল (১০)টার সময় শহরের পৌর বাস টার্মিনালে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের এই মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ার কারণে সাধারণ সদস্য ও নেতৃত্ব বিন্দুদের মধ্যে অসন্তুষ্ট প্রকাশ রয়েছে। এবং দ্রুত নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা।
তারা আরও বলেন আমাদের শ্রমিক সংগঠনের কার্যক্রমকে অব্যাহত রাখতে আমরা একটি সুষ্ঠ নির্বাচন অতি দ্রুত প্রয়োজন এর দাবিও জানান তারা।
.png)