প্রকাশ্যে গাজাসেবন ও বিক্রয়ে বাধা প্রদানে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত - ২; প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন

 

 আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 চিলমারীর জোড়গাছ পুরাতন বাজার এলাকায় হাটের দিন গত বুধবার দোকান ঘরের পিছনে প্রকাশ্যে গাজা সেবন ও চরাঞ্চলের মাদক সেবী ও ব্যবসায়ীদের নিকট গাজা বিক্রির সময় বাধা প্রদানকে কেন্দ্র করে মাদক সেবীদের হামলায় ২ জনকে পিটিয়ে রক্তাত্ত জখম করা হয়েছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মাদক ব্যবসায়ী, পতিত সরকারে দোসর, এলাকায় সন্ত্রাসের একক আধিপত্য বিস্তারকারী পরিবারের ৪জনের খোলা দোকান ঘর গুড়িয়ে দিয়েছে। আহত দুজনকে জরুরী ভিত্তিতে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকৎসার জন্য প্রেরণ করেন। গত বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাদক ব্যবসায়ীদের হামলায় মূমুর্ষ দুই জন আনারুল ও আব্দুল কুদ্দুসের উপর পরিকল্পিত ভাবে হামলাকারী মাদক সিন্ডিকেটের সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকা পাহারা দিচ্ছেন। প্রত্যক্ষ দর্শিরা জানান, সাপ্তাহিক হাটের দিন বুধবার সকাল ১১ টায় জোড়গাছ পুরাতন বাজার এলাকার সিদ্দিকের ছেলে নিরাশা তার নিজ ভাতের হোটেলের পিছনে চরাঞ্চলের কয়েকজন মাদকক সেবী ও ব্যবসায়ী যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন। এসময় উক্ত দোকান ঘরের ভিতরে দিয়ে পিছনে যাওয়ার সময় এলাকার প্রতিবাদী যুবক আনারুলের ও বিএনপি কৃষক দলের কয়েকজন সদস্য প্রকাশ্যে গাজা সেবনের ব্যাপারে নিরাশাকে বিরত থাকতে বললে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে লোকজন এসে আনারুলকে ও অন্যান্যদেরকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। উক্ত আনারুল উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য। উক্ত ঘটনার জের ধরে ঐ দিন বিকাল ৫ টায় জোড় গাছ গরুহাটির রতনের বাড়ীর পার্শে ওৎপেতে থেকে সন্ত্রাসী মাদক সেবী ও ব্যবসায়ী পতিত আমলে এলাকার চিহ্নিত ছিদ্দিক, রন্জু, তালেব, নিরাশা, মালেক, আকাশ ও আরো অনেকেই হাতে লাঠি-শোটা নিয়ে বাড়ি থেকে হাটের দিকে আসা আনারুলের উপর হামলা চালিয়ে তাকে মাটিতে শুইয়ে দেয়। আনারুলের চিৎকারে এসময় কুদ্দুস, কাকন, সুজন, সহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকেও উক্ত সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করে আহত করে। উক্ত ঘটনার জের ধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, ছিদ্দিক, মালেক,রন্জু, দোকানঘর ভাংচুর করেন। উল্লেখ্য যে, ছিদ্দিক, নিরাশার পরিবার ফ্যাসিস্ট সরকারের আমলে নিরীহ মানুষের উপর প্রেট্রল নিক্ষেপ মামলা ও ধর্ষন সহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। উক্ত ঘটনার প্রতিবাদে জোড় গাছ বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

 অপর দিকে বুধবার রাতে রমনা বন্দর এলাকায় প্রতিবাদী সাধারন জনতা মাদককারবারীর সাথে জড়িত রিপন, বিটু, রন্জু, মুকুল ও বাবু মেকারের ঘরবাড়ী ও দোকান ঘরে ভাংচুর চালিয়েছেন।  

 এখবর লেখা পর্যন্ত, থানায় অভিযোগ হয়েছে কিনা তা চিলমারী মডেল থানা সূত্রে জানা যায়নি।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা