বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১



আকাশ পাল, বাগেরহাট  প্রতিনিধিঃ
বাগেরহাটের সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুফাদ প্রতিনিয়তই চলছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল।
খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় তৈয়েব ঘটক (৫৫) নামের এক ব্যক্তি নি*হ*ত হয়েছেন। আজ২১ জুন  রোববার ভোর আনুমানিক ৬টার দিকে পালেরহাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট পাগলা শ্যামনগরে বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে তৈয়েব ঘটক মহাসড়ক পার হচ্ছিলেন বা রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা