মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় খড়ের গাদা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন খড় আনতে গেলে রাস্তার পাশের একটি খড়ের গাদার কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরে কোনো কাপড় ছিল না। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।