পীরগঞ্জে খাল খনন কর্মসূচী উদ্বোধন

 



প্রধান মন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভূক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচীর আওতায় ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্ভোদন করা হয়েছে । শনিবার দুপূরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেণ ঠাকূরগাঁও-৩ আসনের সংসদ সদস্য  জাহিদুর রহমান। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা  গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, তাছাড়াও গণমাধ্যম ব্যক্তি উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার অন্তরার খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে পৌনে ৩ কোটি টাকা। অপর দিকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড়-মছলন্দপুর খাল পুনঃখনন করতে ব্যয় হবে পৌনে ১ কোটি টাকা। এ খাল খননের ফলে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন। এছাড়াও অতিবৃষ্টি, জলাবদ্ধতা নিরসনে এই খালনকৃষক গণ  সুবিধা উপকৃত হবে।

أحدث أقدم