অতিরিক্ত ওজনের ট্রাকে বিপর্যস্ত পঞ্চগড়ের গ্রামীণ সড়ক

 


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজন বহনকারী দশ চাকার ট্রাক চলাচলের কারণেই এসব সড়কের দ্রুত ক্ষয়ক্ষতি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে কাদাময় হয়ে পড়ছে পুরো রাস্তা। এতে পথচারী, মোটরসাইকেল চালক ও ছোট যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।

স্থানীয়দের দাবি, সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন নিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই এসব সড়ক পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ওজন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।

নবীনতর পূর্বতন