লালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

 


র‍্যালি ও সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান

আবু তালেব, লালপুর প্রতিনিধি :

নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার (১ মে) সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন, লালপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি লালপুর চিনিকল বটতলা থেকে শুরু হয়ে ত্রিমোহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।

এ সময় রিকশা-ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান চঞ্চলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার চত্বরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ মোমিনুল ইসলাম।

নবীনতর পূর্বতন