চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে ১ মে ২০২৬ তারিখে বিএনপি চিলমারী উপজেলা শাখা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ৯টায় বিএনপি চিলমারী উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল বারী সরকার এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, মাষ্টার সাদাকাত হোসেন সাজু, আনোয়ারুল হক বাবলুসহ আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বুলু, আমির আলী, মিলন নয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহিলাদল চিলমারী শাখার সভাপতি ফেরদৌসি জান্নাত চায়না ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলসহ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ছিল— জেলা বাস-মিনিবাস ও মোটর শ্রমিক ইউনিয়ন (চিলমারী শাখা), এলপিজি চালিত সিএনজি, অটোরিকশা, বেবিট্যাক্সি, টেক্সিকার ও মিশুক সমিতি, উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কল্যাণ পরিষদ চিলমারী।

দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

নবীনতর পূর্বতন