লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে রবিবার (০৫ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।
প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল), এবং সহ-অধিনায়ক ছিলেন মোঃ সফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট।
জেলার বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত ছয়টি কন্টিনজেন্ট ও ব্যান্ড দলের অংশগ্রহণে নয়নাভিরাম এ প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সদস্যদের দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস সদস্যদের পুরস্কৃত করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালনের নির্দেশ দেন এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্যারেডে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা।
