চিলমারীতে ট্রাক্টরের নীচে পিষ্ট হওয়া ৫ বছরের শিশু আব্দুর রহমান মারা গেছে



চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
অবশেষে চিকিৎসাধীন অবস্থায়  ৫ বছরের শিশু আব্দুর রহমান দূর্ঘনার ৩ ঘন্টার পরপরই মারা গেছে। গতকাল ২১/০৪/২০২৬ ইং তারিখে রমনা রেলস্টেশনের পাশে কেসি রোড পার হওয়ার সময সন্ধ্যা ৬ টার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সামনে চাকার নীচে পড়ে যায়। ড্রাইভার ব্রেক না করেই পালাতে উদ্যত হলে পিছনের চাকাও তাকে  পিষ্ট করে।  চিলমরারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ছেলেটিকে  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয।  তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষত ও জখম রয়েছে। মূমুর্ষ অবস্থায় তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। জানাযায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে ছেলেটির মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু আব্দুর রহমান সাতঘরি পাড়ার সাইফুলের ছেলে। সাইফুর পেশায় একজন রিক্সা চালক, যিনি  অসহায় ব্যক্তি বলে স্থানীয়রা জানান। উল্লেখ্য যে, কুড়িগ্রাম কাঠাল বাড়ি থেকে কিছু লোকজন ট্রাক্টরে করে  চিলমারীতে ঘুরতে আসেন। ফিরে যাওয়ার প্রাক্কালে রমনা রেলস্টেশনের অদূরেই এহেন দূর্ঘটনার কবলে পড়ে। ট্রাক্টর ও চালককে চিলমারী মডেল ৎানায় আটক রাখা হয়েছে।
নবীনতর পূর্বতন