দেওয়ানগঞ্জের ডালবাড়িতে দেহব্যবসা বিরোধী অভিযানে আটক ৪



নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি এলাকায় দেহব্যবসা পরিচালনার অভিযোগে বেলাল নামের এক ব্যক্তিসহ যৌনকর্মী শান্তা বেগমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় অভিযানে আরও আটক হন বেলালের ছেলে সুজন, যিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, এবং তার স্ত্রী সুমনা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
أحدث أقدم