আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দেশব্যাপী হামের প্রার্দূভাব ও মৃত্যু আশংকা জনক ভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে- আজ সোমবার (২০ এপ্রিল) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চিলমারী উপজেলায় ১৪৫ সেন্টারে (সাব ব্লগ) ১৯০৭৭ জনকে টিকাদান স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন কমুনিটি ( সাব ব্লগ ) শিক্ষা প্রতিষ্ঠানে ও এনজিওদের কারিগরি সহযোগিতার মাধ্যমে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।
চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে। শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে তিন সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রায়হান জানান, “হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। এমটিইপিআই কর্মকর্তা নাজমুল জানান, টিকাদান কার্যক্রম চলাকালে কোনো ধরনের সমস্যা নিরসনে সার্বক্ষণিক তদারকি থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে চিলমারীতে হাম ও রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এসময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, নার্স, এমটিইপিআই এর কর্মচারী, হাসপাতালের কর্মচারীরা, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, চিলমারী মডেল থানার ওসি নয়ন ও এনজিও প্রতিনিধিরা ।