জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 


জাকিরুল ইসলাম বাবু,

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় জেলার খাতভিত্তিক মামলা, থানা ভিত্তিক মামলা, বিভিন্ন সংস্থা ভিত্তিক মামলা, রুজুকৃত মামলা, অপরাধ পরিসংখ্যান, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলা, অপমৃত্যু মামলা, মুলতবী গ্রেফতারি পরোয়ানা, বিট পুলিশিং কার্যক্রম, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, মোরশেদা খাতুন, ইয়াহিয়া আল মামুন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি-২, ডিআইও-১, ডিআইও-২, ইন্সপেক্টর (তদন্ত), সকল ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টররা।

أحدث أقدم