প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও




জাকিরুল ইসলাম বাবু

জামালপুর প্রতিনিধিঃ

সোমবার ৩০ মার্চ ২০২৬ তারিখ উপজেলা প্রশাসন জামালপুর সদরের সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজনীন আকতার।


সভায় জামালপুর সদর উপজেলায় এনজিও সমূহের কার্যক্রম বিষয়ে অবহিত করার সময় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন বলেন পরিবেশ রক্ষার অংশ হিসেবে সভায় প্লাষ্টিক পানির বোতলে ব্যবহার না করার বিষয়ে জামালপুর সদরের ইউএনও  এর দৃষ্ট আকর্ষণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার জামালপুর সদর উপজেলায় বিভিন্ন সভায় প্লাস্টিকের বোতল এর পরিবর্তে কাচের গ্লাসে পানি সরবরাহ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিবেশ রক্ষায় এ চর্চা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ।

নবীনতর পূর্বতন