ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে সচেতনতামূলক সভা

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ–২০২৬ উপলক্ষে এক জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় পীরগঞ্জ পৌর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।

সভায় কনস্টেবল পদে আগ্রহী নারী-পুরুষ প্রার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, নিয়োগে কোনো ধরনের দুর্নীতি, তদবির, ঘুষ বা স্বজনপ্রীতির স্থান থাকবে না। পাশাপাশি প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখতে আমরা বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল হাই সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইফতেখার এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম (তদন্ত)সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

নবীনতর পূর্বতন