জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণে বাধা, এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

 


নিজস্ব প্রতিনিধি, 

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল বিতরণকালে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মো. মোতালেব নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এই শাস্তি প্রদান করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোতালেব দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খরমা তেলিপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে। জানা যায়, ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলাকালে তিনি দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের কাজে বাধা সৃষ্টি করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বাধা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা