মো. আরফান আলী :
“আজকের পদক্ষেপ আসামির ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
৮ মার্চ রবিবার পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, মহিলা দলের সভাপতি কুলসুম বেগম, তথ্য আপা মুন্নী আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম, সিডিএ পীরগঞ্জ উপজেলার গ্রাম সহায়ক মমতা ঘোষ, ইএসডিও পীরগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা ওয়ালিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মনজুর আলম, হিসাবরক্ষক আশরাফ আলী ও প্রশিক্ষক ফেন্সি বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি দেশের টেকসই উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য।
