বকশীগঞ্জে তুরস্কের সংস্থার উদ্যোগে ৩০০ রমজান খাদ্য প্যাকেট বিতরণ

 


নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৩০০টি খাদ্য প্যাকেট বিতরণ করা হয়েছে। তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা Europe Aid Foundation এর উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

শনিবার ৭ মার্চ ২০২৬ বেলা ১২টায় বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের নীলাখিয়া রূপজাহান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য প্যাকেট বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। তিনি বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি ভালো উদ্যোগ।

এ সময় নীলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান ও ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া আহমেত মিহমত, চেয়ারম্যান, ইউরোপ এইড ফাউন্ডেশন, নেদারল্যান্ডস; নেশে মেডেন, প্রতিনিধি, ইউরোপ এইড ফাউন্ডেশন, নেদারল্যান্ডস এবং আবুল কায়েস, ম্যানেজার, দোস্ত এইড বাংলাদেশ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে নীলাখিয়া রূপজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন