জামালপুরে ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

 


জামালপুর শহরের ১২নং ওয়ার্ডের রামনগর ৭ রাস্তা মোড়ে বিএনপি নামধারী কতিপয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৩টায় পৌর শহরের দয়াময়ী মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর ছবি সম্বলিত ফেস্টুন ভেঙে-পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

أحدث أقدم