লালমনিরহাটের পাটগ্রাম পৌর আমীরসহ জামায়াত শিবিরের ৬ জন গ্রেপ্তার :




মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা  প্রতিনিধি ।। 

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার আমীরসহ জামায়াত - শিবিরের ৬ জন কে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। 
 রোববার  ২২  মার্চ রাত ৮ টার দিকে লালমনিরহাটের  পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্র শিবিরের কর্মী মোঃ সাকিবকে চায়ের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করে। 
 পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  জামায়াতে ইসলামী ও  ছাত্র শিবিরের নেতাকর্মীরা তার খোঁজ নেওয়ার জন্য মেডিকেলে যাওয়ার পথে  তাদের প্রতি আবারো যুবদল ও  ছাত্রদলের নেতা কর্মীরা হামলা করে। হামলার শিকার হয়ে তারা মারাত্মক আহত হয়েছে। জেলা জামায়াত জানান, 
  পাটগ্রাম থানা পুলিশ  সম্পূর্ণ অন্যায় ভাবে আহত শিবির কর্মীদের পাটগ্রাম মেডিকেল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 
এরপর  তার পিতাসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এছাড়াও  থানায় যারা মামলা করতে যান।  তাদের কেও গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এছাড়াও মঙ্গলবার ২৪ মার্চ দুপুরে পাটগ্রাম পৌর আমীর 
মোঃ সোহেল রানা কে পাটগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 
 লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের,  জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে।  অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছে।


নবীনতর পূর্বতন