দৈনিক আমার পত্রিকা প্রকাশকের ঈদ শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার পত্রিকার সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিকবৃন্দ ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের জীবন ভরে দেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন মিলেমিশে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি—এই প্রত্যাশা রইল।
সকলকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মোঃ রাসেল রানা
প্রকাশক
দৈনিক আমার পত্রিকা

أحدث أقدم