ঈদুল ফিতর উপলক্ষে সোয়েব ইকবালের উদ্যোগে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

ব্যবসায়ী সোয়েব ইকবালের পিতা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ির ঝুট ব্যবসায়ী সোয়েব ইকবালের উদ্যোগে ৩০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এই মানবিক আয়োজনটি অনুষ্ঠিত হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে তার নিজ বাড়িতে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তার বাবা গোলাম রব্বানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।

أحدث أقدم