জামালপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি

 


নিজস্ব প্রতিবেদক 

জামালপুর পৌরসভা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু করেছে। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিম্নআয়ের মানুষজন ঈদ উদযাপন করতে পারেন।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তারা জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ তিন দিনব্যাপী চাল বিতরণ করা হবে।

এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উদযাপন আরও আনন্দময় ও স্বস্তিদায়ক হবে। কর্মসূচিতে স্থানীয় কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন