লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং




মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।। 

অদ্য ২৪ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) 
পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেছে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট  এবং ভোক্তা অধিদপ্তরের দায়িত্বরত
 কর্মকর্তা ।  জেলা শহরের মিশন মোড়ে অস্থায়ী ফলের দোকান গুলোতে নির্ধারিত মূল্য তালিকা এবং উত্তীর্ণের  তারিখ উল্লেখ না থাকায় জরিমানা করা হয়েছিল ১০০০/ টাকা করে। খাবার রেস্টুরেন্ট গুলোকে ইফতার সামগ্রীর জন্য সতর্কতা করে দেওয়া হয়েছিল, যেন পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার  বিক্রয় করে। 
অন্য দিকে গতকাল 
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিধান কান্তি হালদার ও আদিতমারী ভূমি কমিশনার আজিজা বেগম এবং নিরাপদ খাদ্য কর্মকতা।
গতকাল দুপুরে আদিতমারী উপজেলা কার্যালয় থেকে বের হয়ে মহিষখোচা বাজার সহ আদিতমারী উপজেলার বিভিন্ন বাজারের বিভিন্ন দোকানে পরিদর্শন চালানো হয়। এ সময় খাবারের গুণগত মান বজায় রাখা, পোড়া তেল ব্যবহার না করা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং খাবার সরবরাহে জড়িত হোটেল ও রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের দ্রব্যমূল্য সঠিক রাখা ও মুদি দোকানের মেয়াদ উত্তীর্ণ পন্য না রাখার পরামর্শ প্রদান করেন।
এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান পরিদর্শন করেন তারা। মহিষখোচা ইউনিয়নের একরামুল হকের মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় ২০০০ টাকা জরিমানা করেন তারা।

নবীনতর পূর্বতন