জামালপুরে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রথম আগমন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা

 নিজস্ব প্রতিবেদক 

জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ উপজেলার উর্বর মাটির গর্বিত কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি মন্ত্রিত্ব লাভের পর ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রথমবারের মতো জামালপুর জেলায় আগমন করেন। তাঁর এ আগমনকে ঘিরে জেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

জামালপুর সার্কিট হাউজে অবস্থানকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর ইউনিট। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী ও সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম লিয়ন। সেখানে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জিরুল ইসলাম। 

তাঁরা প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সহযোগিতা কামনা করেন।

নবীনতর পূর্বতন