নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পারারামপুর ইউনিয়নের মাহবুবুর রহমান জিলানীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা ব্যাপী নেতাদের মাঝে আনন্দের আমেজ তৈরি হয়েছে। সাবেক সভাপতির উপস্থিতি দলের জন্য শক্তি যোগ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দুর্যোগকালীন সহায়তা, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। জেলা রেডক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন। দলের “ধানের শীষ” প্রতীককে সমর্থন জানিয়ে তিনি বিভিন্ন ধরনের প্রচারণায়ও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

