ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আনিছুর রহমান আনিছ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কারানির্যাতিত ছাত্রনেতা মোঃ আনিছুর রহমান (আনিছ)। শনিবার (২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর এ তথ্য জানা যায়।

আনিছুর রহমান আনিছ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি এলাকার বাসিন্দা। ২০১৩ সালে স্কুল জীবন থেকেই জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য সরকারি তিতুমীর কলেজ-এ ভর্তি হয়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন।

তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনিছুর রহমান আনিছ বলেন, তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল-এর প্রতি।


তিনি বলেন, “আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”


أحدث أقدم