সাদা শাপলা বিলে তুমি 

-------------------------------------

মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

-------------------------------------------


হেঁটে চলছি মেঠোপথ ধরে 

যাচ্ছি অপরুপ শাপলা বিলের ধারে।

শান্ত ও অপরুপ শরৎ এর প্রত্যুষে 

পথের দুই ধারে জারুল ফুলের মৃদু সুবাসে 

পরম ভালোলাগা যেন এ নিবাসে।

হাজারো বিহঙ্গের সুমধুর গানে 

অসংখ্য সাদা শাপলা ফুলের মায়াবী আবেদনে 

ধন্য আমি সুন্দর এ আসনে।

সুন্দর সূর্যের আলোর নিক্ষেপনে 

অজস্র শাপলার সাদা রং এর বিচ্ছুরণে 

পাখিদের মায়াবী নাচনে 

বিমোহিত আমি সুন্দর এ ভূবনে।

ডিঙ্গি নৌকায় করে যাচ্ছি বিলের গহীনে 

সুন্দর ও আকর্ষণীয় শাপলা ফুল তুলিতে।

ঠান্ডা পানিতে আমার হাতের পরশে 

আছি আমি প্রকৃতির মায়ার আবেশে ।


উচূ জায়গায় দেখি খুব সুন্দরী এক মেয়ে 

হাঁটতে হাঁটতে পড়লো দাঁড়িয়ে।

তাকিয়ে থাকি অবিরাম তার দিকে

সে দেখলো তাকিয়ে এক পলকে।

যদি পেতাম তোমাকে চিরদিনে

রয়ে যেতো এ প্রেম অমর উপাখ্যানে ।

أحدث أقدم