মোঃ হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এই প্রথম অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব’-এর বিশাল সমর্থক মিলনমেলা ও আনন্দ র্যালি। আলবিসেলেস্তেদের প্রতি ভালোবাসা প্রকাশে এই অঞ্চলের আর্জেন্টিনা সমর্থকদের এমন অভূতপূর্ব ও ব্যতিক্রমী আয়োজন পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ভূরুঙ্গামারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী অংশ নেন। এ সময় সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি, হাতে ছিল প্রিয় দলের পতাকা এবং মুখে ছিল নানামুখী স্লোগান। পুরো ভূরুঙ্গামারী শহর যেন মুহূর্তেই আকাশী-সাদা রঙের উৎসবে রূপ নেয়। অংশগ্রহণকারী সাধারণ সমর্থকরা এমন চমৎকার উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানান। তারা বলেন, ফুটবল বিশ্বকাপ কিংবা যেকোনো টুর্নামেন্টে কুড়িগ্রাম তথা ভূরুঙ্গামারীর আর্জেন্টিনা সমর্থকরা যে কারো চেয়ে পিছিয়ে নেই, আজকের এই মহাসমাবেশ তারই প্রমাণ।
ব্যতিক্রমী ও বিশাল এই আয়োজনে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আহ্বায়ক, সদস্য সচিবসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের উপসচিব এবং মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে র্যালির সার্বিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন।
পুরো আয়োজনটির মিডিয়া সেল ও প্রচারণার দায়িত্বে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন *মোঃ হাসান মাহমুদ জয়*। উপস্থিত বক্তারা আগামীতেও ফুটবলের সার্বিক উন্নয়ন ও সমর্থকদের ঐক্যবদ্ধ রাখতে এই ধরনের সুস্থ বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।